ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরে উদ্বিগ্ন ভক্তরা, গুঞ্জন নাকচ করে রিয়াজের স্ত্রী জানালেন সত্য

নায়ক রিয়াজের মৃত্যুর গুঞ্জন, যা জানালেন স্ত্রী

রোজ খবর ডেস্ক

বিস্তারিত প্রতিবেদন

হঠাৎ করেই ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রিয়াজের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। বুধবার (২৪ ডিসেম্বর) দিনভর ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে রিয়াজের মৃত্যুর দাবিতে একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে।

বেশিরভাগ ভক্ত ও অনুসারীদের প্রশ্ন ছিল— নায়ক রিয়াজ কি সত্যিই মারা গেছেন?
তবে শুরুতে এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে থাকায় এই গুঞ্জন আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। তার ব্যক্তিগত মোবাইল নম্বর দীর্ঘদিন বন্ধ থাকায় এবং চলচ্চিত্র অঙ্গনের কারও সঙ্গে যোগাযোগ না থাকায় উদ্বেগ আরও বাড়ে।

অবশেষে রিয়াজের স্ত্রী এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। তিনি দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে জানান,
“এ ধরনের খবর একেবারেই সত্য নয়। রিয়াজ জীবিত ও সুস্থ আছেন। যেখানেই আছেন, ভালো আছেন।”

পরিবারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে—রিয়াজের মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব।

একসময় ঢালিউডের দাপুটে নায়ক রিয়াজ নব্বইয়ের দশক থেকে টানা দুই দশকেরও বেশি সময় দর্শকপ্রিয়তার শীর্ষে ছিলেন। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি ছিল তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
১৮৯ বার পড়া হয়েছে