ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ৮ ব্যাংক হিসাব জব্দ

রোজ খবর ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের সম্মুখযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্টদের ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছে আদালত। সিআইডির অনুসন্ধানে ফয়সালের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য মেলার পরপরই এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হলে ২০ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আদেশ দেন। গত শুক্রবার হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়।

সিআইডি গত রোববার জানিয়েছিল, প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই বিপুল পরিমাণ অর্থের উৎস ও গন্তব্য খুঁজতে ফয়সালের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত পৃথক অনুসন্ধান শুরু করেছে সিআইডি। একই দিনে আদালত ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেন।

আদালতের এই আদেশের ফলে ফয়সাল বা তার স্বার্থসংশ্লিষ্ট কেউ আর ওই ৮টি ব্যাংক হিসাব থেকে কোনো টাকা উত্তোলন বা স্থানান্তর করতে পারবেন না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:২৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
৫৮ বার পড়া হয়েছে