গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান অর্থদন্ড
মুন্সীগঞ্জের গজারিয়ায় দুটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পচা-বাসি খাবার পরিবেশন, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রেস্টুরেন্ট দুটিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
খবর নিয়ে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ ওমর ফারুক। অভিযানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও পচা-বাসি খাবার পরিবেশন করায় ঢাকা মিষ্টিমুখ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা ও বাংলা রেস্টুরেন্টকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক বলেন, ‘ আজকের অভিযানে দুটি রেস্টুরেন্টকে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে আমাদের এই ধরনের অভিযান আরো জোরদার করা হবে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া এসিল্যান্ড অফিসের নাজির-কাম-ক্যাশিয়ার মোঃ ওমর ফারুক। অভিযানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও পচা-বাসি খাবার পরিবেশন করায় ঢাকা মিষ্টিমুখ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা ও বাংলা রেস্টুরেন্টকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক বলেন, ‘ আজকের অভিযানে দুটি রেস্টুরেন্টকে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে আমাদের এই ধরনের অভিযান আরো জোরদার করা হবে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া এসিল্যান্ড অফিসের নাজির-কাম-ক্যাশিয়ার মোঃ শরীফ হোসেন। অভিযানের সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ।










