ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অভ্যুত্থানের সময় যে বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, দেশ বর্তমানে আর সেই পথে নেই।

রোজ খবর ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান কোনোভাবেই ‘মবক্রেসি’ বা জনরোষের শাসন ছিল না। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, অভ্যুত্থানের সময় যে বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, দেশ বর্তমানে আর সেই পথে নেই।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থান মবক্রেসি নয়। জুলাইয়ের স্লোগানের অপব্যবহার করে পরিকল্পিতভাবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে ব্যবহার করে নাশকতা করা হয়েছে।”

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, পুরো দেশের রাজনীতি ও নির্বাচনকে একটি বিশেষ দিকে প্রভাবিত করার উদ্দেশ্যেই এই মবক্রেসি চালানো হচ্ছে। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, “জুলাই অভ্যুত্থানের নাম ভাঙিয়ে এমন মব জাস্টিস বা অরাজকতাকে এনসিপি সমর্থন করে না।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৪১:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
৬৫ বার পড়া হয়েছে