ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ‘হত্যার’ হুমকি, বাংলাদেশ ভবনের সামনে উত্তেজনা

রোজ খবর ডেস্ক

ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ‘বাংলাদেশ ভবন’-এর গেটে এসে উগ্র আচরণ ও হাইকমিশনারকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে একদল ভারতীয় নাগরিক সেখানে জড়ো হয়ে চিৎকার-চেঁচামেচি করে এবং বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহকে উদ্দেশ্য করে হুমকি দেয়।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার দিকে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে জড়ো হয়। তারা অত্যন্ত উগ্র মেজাজে বাংলা ও হিন্দিতে স্লোগান দিতে থাকে। এ সময় তাদের মুখে— ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’—জাতীয় স্লোগান শোনা যায়।

হাইকমিশনারকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার বলেন, “হতে পারে। তারা হিন্দি ও বাংলা মিলিয়ে বলছিল— ‘ওখানে (বাংলাদেশে) যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব’।”

তবে তিনি জানান, ওই ব্যক্তিরা মূল গেটের সামনে কিছুক্ষণ চিৎকার-চেঁচামেচি করে চলে যায়। তারা কোনো ভাঙচুর বা শারীরিক হামলা চালায়নি।

ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। ডিফেন্স উইং নিশ্চিত করেছে যে, দুর্বৃত্তরা হুমকি দিয়ে চলে গেছে এবং বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় হাইকমিশন প্রাঙ্গণে উদ্বেগ তৈরি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
১১৩ বার পড়া হয়েছে