ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির জনপ্রিয়তা সহ্য না হওয়ায় ষড়যন্ত্র করে হত্যা: জামায়াত আমির

রোজ খবর ডেস্ক

জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদির ক্রমবর্ধমান জনপ্রিয়তাই হয়তো অনেকের সহ্য হয়নি, আর সে কারণেই ষড়যন্ত্র করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিপ্লবীদের হত্যা করে তাদের চেতনাকে দমন করা যায় না; বরং তা আরও বিস্তৃত হয়।

রোববার (২১ ডিসেম্বর) ফজর নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াত আমির বলেন, “চব্বিশের জুলাইয়ের আপনজন ছিলেন শরীফ ওসমান হাদি। তিনি আজীবন ইনসাফ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলে গেছেন। হাদিরা নিজেদের সংস্কৃতির কথা বলতেন এবং কোটি তরুণের হৃদয়ে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন।”

সরকারের ভূমিকার সমালোচনা ও বিচার দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, “সরকার যা করছে, তাতে জনগণ এখনো সন্তুষ্ট নয়। হাদির খুনিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

এ সময় তিনি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
১০৬ বার পড়া হয়েছে