ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির বিদায়ে মিজানুর রহমান আজহারীর আবেগময় স্ট্যাটাস

রোজ খবর ডেস্ক

লাখো মানুষের চোখের জলে বিদায় নিলেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। জাতীয় কবির সমাধির পাশে তাকে সমাহিত করার পর জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, দুনিয়ার এই রাজকীয় বিদায়ের চেয়েও বড় অভ্যর্থনা তার জন্য আসমানে অপেক্ষা করছে।

শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে বেলা সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়। ঠিক সেই সময়েই ফেসবুকে হাদিকে নিয়ে হৃদয়স্পর্শী ওই পোস্টটি করেন মিজানুর রহমান আজহারী।

আজহারী তার পোস্টে লিখেছেন, “দ্রোহের প্রতীক—শহীদ ওসমান হাদির রাজকীয় বিদায়। ধূমকেতুর মতো এলেন। ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা জনপদে বিপ্লবের দাবানল ছড়িয়ে হঠাৎ রবের সান্নিধ্যে চলে গেলেন। নিশ্চয়ই আসমানে আমার ভাইকে এর চাইতেও বড় রাজকীয় অভ্যর্থনা জানানোর আয়োজন চলছে।”

হাদির শাহাদাতের সময়ের তাৎপর্য তুলে ধরে তিনি লেখেন, “জুমার নামাজের পরপরই গুলিবিদ্ধ, আবার পরের জুমার রাতেই শাহাদাত বরণ! পেয়েছেন কোটি মানুষের কান্না মিশ্রিত দুআ। সুবহানাল্লাহ! এ এক পরম সৌভাগ্য!”

তরুণদের জন্য হাদিকে অনুপ্রেরণা উল্লেখ করে আজহারী আরও বলেন, “হাদির মতো এমন দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন তরুণরাই আগামীর বাংলাদেশ। শহীদের রক্ত কখনো বৃথা যায় না। ইনশাআল্লাহ ওসমান হাদি বেঁচে থাকবেন সহস্র মুক্তিকামী মানুষের ভালোবাসায়। অনুপ্রেরণা জোগাবেন প্রজন্ম হতে প্রজন্ম। সাহসের বাতিঘর হয়ে থাকবেন অগণন মানুষের হৃদয়ে।”

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর গুলিবিদ্ধ হন হাদি এবং চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে মারা যান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৫৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
১২৩ বার পড়া হয়েছে