ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—দৌলতপুর গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে মিহাদ হোসেন (২১) এবং একই এলাকার মৃত মোতালেব দর্জির ছেলে মো. আল আমিন দর্জি (৪৮)।

গজারিয়ায় বিএনপির দুই গ্রুপের সং*ঘর্ষে আহত ২

রাজু আহেমদ,ষ্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের মধ্যে সং*ঘর্ষের ঘটনায় দুইজন আহত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—দৌলতপুর গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে মিহাদ হোসেন (২১) এবং একই এলাকার মৃত মোতালেব দর্জির ছেলে মো. আল আমিন দর্জি (৪৮)।

আহত মিহাদের দাবি, তিনি মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের কর্মী। তিনি বলেন, ধানের শীষ প্রতীকের ভোট চেয়ে মিছিল করার সময় প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়, এতে তিনি আহত হন।

অন্যদিকে আহত আল আমিন দর্জির দাবি, তিনি মহিউদ্দিন গ্রুপের সমর্থক এবং জেলা বিএনপির সদস্য মজিবুর রহমানের কর্মী। তিনি জানান, দুপুরে বাড়ির পাশের নদীর পাড়ে নৌকায় কাজ করার সময় মিহাদসহ ৮-১০ জন তার ওপর হা*মলা চালিয়ে পিটিয়ে আহত করে ফেলে যায়।

তিনি আরও বলেন, বিএনপির মহিউদ্দিন পক্ষের মজিবুর চেয়ারম্যানের ডাকা বিভিন্ন মিছিল ও মিটিংয়ে অংশ নেওয়ার কারণেই রতন গ্রুপের লোকজন তাকে হা*মলা করেছে বলে তার ধারণা।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
৫৯ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481