ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার পল্টনে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান বিন হাদির ওপর গুলি চালানোর আগের রাতেই হত্যাচেষ্টার ইঙ্গিত দিয়েছিলেন শুটার ফয়সাল। গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া এসব তথ্য নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

হাদিকে গুলির আগের রাতেই ‘সারা দেশ কাঁপাবে’—শুটার ফয়সালের আগাম ইঙ্গিত, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব সংবাদ :

ছবি: সংগৃহীত।

ঢাকার পল্টনে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান বিন হাদির ওপর গুলি চালানোর আগের রাতেই হত্যাচেষ্টার ইঙ্গিত দিয়েছিলেন শুটার ফয়সাল। গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া এসব তথ্য নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে জানা যায়, গুলি করার আগের রাতে ঢাকার সাভারের একটি রিসোর্টে অবস্থানকালে ফয়সাল তার কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জানান, পরদিন এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে—যা ‘সারা দেশ কাঁপাবে’। পরদিনই প্রকাশ্য দিবালোকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে হাদির ওপর গুলি চালানো হয়।

তদন্তে আরও উঠে এসেছে, মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর ছিলেন এই হত্যাচেষ্টার মাস্টারমাইন্ড। অন্তত ২০ জনের একটি সংগঠিত গ্রুপ হত্যাচেষ্টা, অর্থায়ন, অস্ত্র সরবরাহ, পালিয়ে যাওয়া এবং সীমান্ত পারাপারে সহায়তায় জড়িত ছিল।

র‍্যাব ও পুলিশের অভিযানে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন এবং কয়েক কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, আরও একাধিক শুটার গ্রুপ মাঠে সক্রিয় থাকতে পারে।

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ওসমান হাদিকে হ*ত্যার লক্ষ্যে কয়েক কোটি টাকা ইনভেস্ট করার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। শুটার ফয়সালের বাসা থেকে উদ্ধার হওয়া চেকগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁও এলাকায় ফয়সালের বোনের বাসার নিচ থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করে র‍্যাব। এছাড়া নরসিংদী সদর উপজেলার তরুয়া এলাকার একটি বিল থেকে হাদির ওপর গুলিবর্ষণে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তলসহ অস্ত্র ও গু*লি উদ্ধার করা হয়।

এই ঘটনায় ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মোসাম্মাৎ হাসি বেগমকেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারদের মধ্যে রয়েছেন ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমা এবং সহযোগী মো. কবিরসহ অন্যরা।

ডিএমপির পল্টন থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলাটি বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে কার কী ভূমিকা ছিল এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে পুরানা পল্টনে শরিফ ওসমান বিন হাদিকে গু*লি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৫৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
১৩০ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481