ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

একাত্তরের শত্রুরা মাথাচাড়া দিচ্ছে: মির্জা ফখরুল

রোজ খবর ডেস্ক

মহান বিজয় দিবসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, একাত্তরের স্বাধীনতার শত্রুরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। তবে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, দেশের গণতন্ত্রকামী মানুষ সব ষড়যন্ত্র নস্যাৎ করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে। একইসঙ্গে তিনি একটি বড় ঘোষণা দিয়ে জানান, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “স্বাধীনতার শত্রুরা যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজকে তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী ও গণতন্ত্রকামী মানুষ তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।” তিনি জানান, জিয়ার মাজারে দাঁড়িয়ে তারা বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত রাখার শপথ নিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা’ ও ‘গণতন্ত্রের প্রহরী’ হিসেবে অভিহিত করে ফখরুল বলেন, “তিনি স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য নিরন্তর সংগ্রাম করেছেন। অসুস্থ অবস্থায় থাকা এই মহান নেত্রীর রোগমুক্তির জন্য আমরা দোয়া চাইছি।”

নেতাকর্মীদের জন্য আশার বাণী শুনিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা আশা করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। তার আগমনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আরও বেগবান হবে।”

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

রোজ খবর….

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১১২ বার পড়া হয়েছে