ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে খেঁজুরের রস পান করার পর অসুস্থ হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

বগুড়ার শেরপুরে খেঁজুরের রস পান করার পর অসুস্থ হয়ে মাহিন বাবু (৬) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

নিজস্ব সংবাদ :

মাহিন বাবু (৬)

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় মাহিনের বাবা বিষয়টি নিশ্চিত করেন।

মাহিন একই উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা দুবলাগাড়ী গ্রামের আপেল মাহমুদ ফুয়াদ হোসেনের ছেলে। সে তালীমুস সুন্নাহ মাদরাসার প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়িতে কাঁচা খেঁজুরের রস পান করার পর মাহিন হঠাৎ অ*সুস্থ হয়ে পড়ে। পরে দু’বার বমি হলে তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে পথে এনায়েতপুর এলাকায় রাত ১০টার দিকে শিশুটি মা*রা যায়।

সোমবার বেলা ১১টার দিকে নিজ গ্রামে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে শেরপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইব্রাহিম  আলী জানান , বিষয়টি তাদের জানা নেই। তিনি শীত মৌসুমে কাঁচা খেঁজুরের রস পান করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১০০ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481