ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশ শুরু

রোজ খবর ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’। সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে।

সরেজমিনে দেখা যায়, দুপুর থেকেই শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বিকাল ৩টায় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই পুরো চত্বর প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে। নেতাকর্মীদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে— ‘আমরা সবাই হাদি হবো, ভুলের মুখে কথা বলব’, ‘এক হাদি রক্ত দেবে, লক্ষ হাদি জন্ম নেবে’ এবং ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবর’।

সমাবেশের শুরুতে মঞ্চে গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু হত্যার রাজনীতি কখনোই মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে হাদির ওপর হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আয়োজকরা জানান, এই সমাবেশের মূল লক্ষ্য হলো গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ও সুস্পষ্ট অবস্থান তুলে ধরা।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় মাথায় গুলিবিদ্ধ হন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় আজ (সোমবার) তাকে উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

রোজ খবর……

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:২৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১৭৬ বার পড়া হয়েছে