ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাকাশে উড়বে লাল-সবুজের পতাকা: ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের সারাহ করিম

রোজ খবর ডেস্ক

বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত! আন্তর্জাতিক মহাকাশ মিশনে যোগ দেওয়ার পথে প্রথম বাংলাদেশি হিসেবে নির্বাচিত হয়েছেন সারাহ করিম। টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজের মহাকাশচারী প্রার্থী হিসেবে তিনি এই সুযোগ পেয়েছেন। সবকিছু ঠিক থাকলে তিনিই হবেন মহাকাশে বাংলাদেশের পতাকা বহনকারী প্রথম নারী মহাকাশচারী।

টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজের ২০২৬-২০৩০ মেয়াদের জন্য মহাকাশচারী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সারাহ। চূড়ান্তভাবে নির্বাচিত হলে তিনি গড়বেন নতুন এক ইতিহাস।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে সারাহ করিম লিখেছেন, “আমি বিনীত এবং সম্মানিত বোধ করছি। আমি আনুষ্ঠানিকভাবে একজন মহাকাশচারী হওয়ার পথে পা বাড়াচ্ছি। ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে আমি মহাকাশে বাংলাদেশের পতাকা বহনকারী প্রথম বাংলাদেশি হব।”

গণমাধ্যমকে সারাহ জানান, এটি তার ৯ বছর বয়সের সেই ছোট্ট মেয়েটির স্বপ্নের বাস্তবায়ন, যা সে কল্পনাও করতে পারত না। তিনি বলেন, “ছোটবেলায় বাবার সঙ্গে সুনিতা উইলিয়ামসকে মহাকাশ থেকে ফিরতে দেখেছিলাম। তখন ভেতরে এমন কিছু জাগ্রত হয়েছিল, যা আমাকে কখনও ছেড়ে যায়নি। এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে।”

সারাহ করিম জানান, আগামী বছর থেকেই তার মহাকাশচারী প্রশিক্ষণ শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৯-৩০ সালে পৃথিবীর ৩০০ কিলোমিটার ওপরে ‘টাইটানস জেনেসিস’ মহাকাশযানে চড়ে ঐতিহাসিক কক্ষপথ অভিযানের প্রস্তুতি নেবেন তিনি। নাসার প্রবীণ ও প্রধান মহাকাশচারী বিল ম্যাকআর্থার এই টাইটানস মহাকাশ অভিযানের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সারাহ করিমের এই অর্জন দেশের তরুণ প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা।

রোজ খবর…..

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১২৫ বার পড়া হয়েছে