ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ফজর আলী লস্কর স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ–২২

মতলব উত্তরে মরহুম ফজর আলী লস্কর স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ–২২

মতলব (চাঁদপুর) প্রতিনিধি : আমিনুল ইসলাম আল আমিন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার আদুরভিটি মরহুম ফজর আলী লস্কর খেলার মাঠে অনুষ্ঠিত হলো মরহুম ফজর আলী লস্কর স্মৃতি ফ্রিজকাপ–এলইডি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর জমকালো ফাইনাল।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে আয়োজিত ফাইনাল খেলায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক নুরুল হক সরকারের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর।

১৬ দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় পালালোকদি মানব উন্নয়ন সংঘ ও এসএসসি ব্যাচ–২২ ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে ৩–১ গোলে জয়লাভ করে এসএসসি ব্যাচ–২২ ফুটবল একাদশ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান লস্কর, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, যুবদল নেতা আরিফ লস্কর, ছাত্রনেতা নুরে আলম নিঝুমসহ স্থানীয় ক্রীড়ামোদী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে নুরুল হক সরকার বলেন, যুবসমাজকে ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মরহুম ফজর আলী লস্কর ছিলেন এলাকার একজন সমাজহিতৈষী ও ক্রীড়াবান্ধব ব্যক্তি। তাঁর স্মরণে এই আয়োজন প্রশংসনীয়।

উদ্বোধক আব্দুল মান্নান লস্কর বলেন, আমার পিতার স্মৃতিকে ধরে রাখতে প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। এলাকার ক্রীড়াপ্রেমীদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিপুল দর্শক সমাগমে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৪০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
২৪৯ বার পড়া হয়েছে