ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত বাইকের মালিক গ্রেফতার

রোজ খবর ডেস্ক

রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে র‍্যাব। একইসঙ্গে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে র‍্যাবের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-৫৪-৬৩৭৫। এরপর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, গ্রেফতার আব্দুল হান্নানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়ায়। তার বাবার নাম মো. আবুল কাশেম ও মায়ের নাম মোসা. ফুরকোন। পেশায় তিনি একজন শ্রমিক।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারের পর হান্নানকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাদির ওপর হামলায় তার সরাসরি কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, নাকি তার বাইকটি ভাড়ায় বা অন্য কোনোভাবে ব্যবহার করা হয়েছে—সে বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী প্রচারণাকালে বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
৭৬ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481