ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন সন্তানের জনক এক ব্যক্তি মারা গেছেন। নিহত ঐ ব্যক্তির নাম ফারুক হোসেন (৪২)। তিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিন বাশগাড়ী (মধ্য চর) গ্রামের আইনুদ্দিন হাওলাদার ছেলে।
শনিবার (১৩ডিসেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে গৌমতী সেতুর গজারিয়া প্রান্তের ঢাকাগামী রোডে এই ঘটনা ঘটে।
স্থানীয় ফরাজীকান্দী গ্রামের ফজর আলী বলেন, দাউদকান্দি যাওয়ার সময় বাউশিয়া পাখি পয়েন্ট এলাকায় থেকে দেখলাম ব্রীজের ঢালে একটা লাশ পড়ে আছে ধারণা করছি এক্সিডেন্ট হয়েছিল।
নিহতের ছোট বোন রোজিনা আক্তার আহাজারি করে বলেন, আমার ভাই শনির আখড়ার শেখদি এলাকায় চা দোকানদার ছিল। শুনেছি স্থানীয়দের সাথে মোটর সাইকেল করে কুমিল্লা গিয়ে ছিল।
ভবেরচর হাইওয়ে থানার সার্জেন্ট আহসান হাবীব বলেন, দুপুর ১টা ৪৫ মিনিটে এক ব্যক্তি ফোন দিয়ে জানালো এক্সিডেন্ট করে এক ব্যক্তির লাশ পরে আছে। তারপর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘটনার সততা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, নিহতের স্বজনরা এসেছে। তাদের সাথে এসেছে। তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:৩০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
১১০ বার পড়া হয়েছে