ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারে ভোক্তার অভিযানে ২ দোকানীকে জরিমানা

নিজস্ব সংবাদ :

শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না ভ্রাম্যমাণ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

অভিযানে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রনে মনিটরিং করা হয়। মনিটরিং এর পাশাপাশি দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় ২ মুদী দোকানীকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সেলিমুজ্জামান জানান,সাম্প্রতিক সময়ের প্রেক্ষপটে বাজারগুলোতে আমরা নজর রাখছি। ফতুল্লা বাজারসহ বিভিন্ন অঞ্চলে আমার অভিযান চালাচ্ছি, সামনেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আজ ফতুল্লা বাজারে তদারকি কালে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি মুদী দোকানীকে জরিমানা করা হয়। এর মধ্যে আলম ট্রেডার্স কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ হাজার এবং মক্কা ট্রেডার্স কে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
১২৪ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481