ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটার তীব্র যানজট ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব সংবাদ :

শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না ভ্রাম্যমাণ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে বন্দরের লাঙ্গলবন্দ পর্যন্ত- এই ১৪ কিলোমিটার যানজট দেখা যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০টায় দেখা যায়, যানজটের কারণে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। তাদের ১০ মিনিটের পথ পাড়ি দিতে লেগে যাচ্ছে এক ঘণ্টারও বেশি সময়। এরমধ্যে গরমে শিশু ও বৃদ্ধদের কষ্ট হচ্ছে।

আলমগীর নামে এক যাত্রী বলেন,জরুরি কাজের জন্য কুমিল্লা ক্যান্টনমেন্ট যাওয়ার উদ্দেশ্যে মৌচাক বের হয়েছিলাম। এখন দেখি মহাসড়কে তীব্র যানজট।যানবাহন সামনে এগোনোর কোনো খবর নেই। তাই বাসায় ফেরত চলে যাচ্ছি।

মো:শরিফ নামের বাসচালক বলেন,গত কয়েকদিন ধরে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। আজ ছুটির দিনেও একই অবস্থা। সাইনবোর্ড থেকে চিটাগাংরোড আসতে ৫-৬ মিনিট লাগে।সেখানে আজ যানজটের কারণে প্রায় এক ঘন্টা লেগেছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, সকাল ৭টার দিকে লাঙ্গলবন্দ এলাকায় মহাসড়কে একটি যান বিকল হয়ে যায়। পাশাপাশি ত্রাণের গাড়ি থেকে শুরু করে যানবাহনের চাপ বেশি যান জট নিরসনের হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
১১৪ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481