ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে হুঁশিয়ারি ব্যবসায়ী জিয়াউর রহমানকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদ :

শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না ভ্রাম্যমাণ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধারের টাকার জের ধরে হোসিয়ারি ব্যবসায়ী জিয়াউর রহমান(৩৫)কে, কুপিয়ে হত্যা করেছেন হিজবুল(৩৮)নামে এক ব্যক্তি।

গত (২ আগস্ট)শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সানারপাড় রহিম মার্কেট বটতলা মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিয়াউর রহমান (৩৫)শরীয়তপুর জেলার জাজিরা থানার বড়কান্দি গ্রামের
মৃত আলী হোসেন হাওলাদারের ছেলে।তিনি সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার সবুজের বাড়িতে সহ পরিবার নিয়ে বসবাস করতেন।

হত্যাকাণ্ডের পরই অভিযুক্ত হিজবুল পালিয়ে যান।তাই তার নাম জানা গেলেও বিস্তারিত জানা যায়নি।
হত্যাকাণ্ডের সময় জিয়াউর রহমানের সঙ্গে থাকা রাজিব নামে একজন বলেন, সন্ধ্যার দিকে বৃষ্টি আসায় তারা কয়েকজন একসঙ্গে বসে লুডু খেলছিলেন। এরমাঝে অভিযুক্ত হিজবুল এসে নিহত জিয়াউর রহমানের কাছে টাকা চান। জিয়াউর রহমান টাকা দিবে বলে তাকে আশ্বস্ত করেন। পরে তিনি তাদের সঙ্গে চা-নাস্তা খেয়ে চলে যান।এর কিছু সময় পর হিজবুল আরেকজন লোক নিয়ে আসেন। ওই লোক জিয়াউর রহমানকে বলেন আপনি তার টাকা ফেরৎ দিচ্ছেন না কেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হিজবুল তার হাতে থাকা পলিথিনে মোড়ানো একটি চাপাতি বের করলে জিয়াউর দৌড় দেন। এ সময় ধাওয়া করে জিয়াউরের মাথায় কুপিয়ে গুরুতর জখম করেন হিজবুল। পরে জিয়াউরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তাকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বিকেল থেকে কাদের নামে এক ব্যক্তি জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন। হত্যাকণ্ডের পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবু বক্কর সিদ্দিক বলেন, সম্ভবত লেনদেনের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
১১৫ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481