ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লোডশেডিংয়ে নেটওয়ার্ক বিপর্যয়! জরুরি বৈঠকে বসছে বিটিআরসি

রোজখবর ডেস্ক

চলমান জ্বালানি সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের প্রেক্ষাপটে দেশের টেলিযোগাযোগ সেবা সচল রাখতে জরুরি তৎপরতা শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আজ জরুরি বৈঠক ডেকেছে সংস্থাটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের ঘাটতি এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশের বিভিন্ন স্থানে টেলিকম টাওয়ার ও নেটওয়ার্ক সার্ভার আংশিকভাবে অকার্যকর হয়ে পড়ছে। এর ফলে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা সরাসরি গ্রাহকসেবার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এ পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক অপারেটর এবং টাওয়ার অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো উদ্বেগ প্রকাশ করেছে। সেবা সচল রাখতে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব দেশেও পড়ায় মোবাইল নেটওয়ার্ক, ডাটা সেন্টার এবং কোর নেটওয়ার্ক সাইটগুলো সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে এ সংক্রান্ত প্রথম যৌথ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), মোবাইল অপারেটর, এনটিটিএন, টাওয়ার কোম্পানি এবং সংশ্লিষ্ট খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৪ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481