ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ওপর ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান

রোজখবর ডেস্ক

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল আলোচনার আগে কঠোর অবস্থান জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওয়াশিংটনের প্রতি “পূর্ণ অবিশ্বাস” নিয়েই তেহরান আলোচনার টেবিলে বসছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুলের সঙ্গে এক ফোনালাপে এ অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, অতীতে যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং কূটনৈতিক প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে—এ অভিজ্ঞতার কারণেই ইরান এখন ওয়াশিংটনের প্রতি আস্থা রাখতে পারছে না।

তবুও ইরান আলোচনায় অংশ নিচ্ছে উল্লেখ করে আরাগচি বলেন, জাতীয় স্বার্থ ও অধিকার রক্ষায় তেহরান সব সময় দৃঢ় অবস্থানে থাকবে এবং প্রয়োজন হলে তা রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।

এদিকে আলোচনার ভবিষ্যৎ ও ফলাফল নিয়েও আগাম সতর্কবার্তা দিয়েছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন প্রতিনিধিরা যদি শুধুমাত্র নিজেদের স্বার্থ বা “আমেরিকা ফার্স্ট” নীতি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আলোচনায় আসে, তাহলে কোনো পারস্পরিক লাভজনক চুক্তি সম্ভব হবে না।

বিশ্লেষকরা মনে করছেন, পারমাণবিক ইস্যু ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেই এই আলোচনা শুরু হওয়ায় বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
১০ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481