ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিসি ক্যামেরা বন্ধ মানেই সন্দেহ

সিসি ক্যামেরা বন্ধ থাকলে ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী

রোজখবর ডেস্ক | রাজশাহী

পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকার কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষার সময় বিদ্যুৎ বিভ্রাট বা অন্য কোনো কারণে ক্যামেরা বন্ধ থাকলে তা সন্দেহজনক হিসেবে বিবেচিত হবে।

শনিবার (১১ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে কোনো অজুহাত সহ্য করা হবে না। যদি বলা হয় বিদ্যুৎ বিভ্রাটে ক্যামেরা বন্ধ ছিল, তাহলে বুঝবো—‘ডাল মে কুচ কালা হ্যায়’, অর্থাৎ নিশ্চয়ই কোনো ঘাপলা রয়েছে।” তিনি আরও নির্দেশ দেন, পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের দলিল যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো অনিয়মের তদন্তে সমস্যা না হয়।

প্রশ্নফাঁস রোধে কঠোর আইন

প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের ইঙ্গিত দিয়ে শিক্ষামন্ত্রী জানান, আইন এমনভাবে প্রণয়ন করা হবে যাতে শুধু শিক্ষার্থীরা নয়, সংশ্লিষ্ট সব পক্ষের দায়বদ্ধতা নিশ্চিত হয়। তিনি বলেন, ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নফাঁসের বিষয়টি সরকারের নজরদারিতে রয়েছে এবং এখন থেকে এ বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমপিও বন্ধে মানবিক বিবেচনা

শূন্য শতাংশ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও (Monthly Pay Order) বন্ধের পূর্বঘোষণা থাকলেও মানবিক বিবেচনায় এ বছর তা কার্যকর করা হচ্ছে না। তবে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

‘পোষ্য কোটা’ বাতিলের আহ্বান

বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিদ্যমান ‘পোষ্য কোটা’র কড়া সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, যোগ্যতার ভিত্তিতেই শিক্ষার্থীদের ভর্তি হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা চাই না কেউ বিনা পরীক্ষায় বা বিশেষ সুবিধায় সুযোগ পাক।” এছাড়া জেলা পর্যায়ের কর্মকর্তাদের সন্তানদের জেলা স্কুলে অধ্যয়ন বাধ্যতামূলক করার প্রস্তাবও দেন, যাতে সরকারি বিদ্যালয়ের মানোন্নয়ন ঘটে।

শিক্ষা সংস্কারের ওপর গুরুত্ব

শিক্ষামন্ত্রী বলেন, মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা না গেলে তা দেশের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। তিনি উল্লেখ করেন, শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নকল চক্র দমনে নির্দেশ

সঙ্ঘবদ্ধ নকল চক্র চিহ্নিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি বলেন, পরীক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি না করে স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনোভাবেই অনৈতিক উপায়ে পাশের সুযোগ দেওয়া হবে না।

মতবিনিময় সভায় রাজশাহী অঞ্চলের শিক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজশাহী শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিভিন্ন কেন্দ্রের সচিবরা উপস্থিত ছিলেন। পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
১৮ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481