ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া-৬ উপনির্বাচন: তারেক রহমানের আসনে বিএনপির বাদশা বিপুল জয়ী

রোজখবর ডেস্ক

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়লাভ করেছেন।

একটি পোস্টাল ভোটসহ ১৫১ কেন্দ্রে বাদশা পেয়েছেন ১,৩৩,৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭,১৫৯ ভোট। অপর প্রার্থী বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার ৫২৬ ভোটে জামানত হারান।

বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ফজলুল করিম জানান, সদর আসনে মোট ভোটার সংখ্যা ৪,৫৪,০৪৩ জন। ১৫০টি কেন্দ্র ও একটি পোস্টাল কেন্দ্র থেকে মোট ভোট পড়েছে ১,৯৩,৩২৬টি, যার মধ্যে বাতিল ভোট ১,৭১০টি। বৈধ ভোটের সংখ্যা ১,৯১,৬১৬টি, ভোটের শতকরা হার ৪২.৫৮ শতাংশ।

উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর দায়িত্ব পালন করেছেন।

বগুড়া-৬ আসনটি আগেরবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হয়েছিলেন, পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দেন। তাই এ আসনের জন্য আজকের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:২০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
১২ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481