ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রে উত্তাল পরিস্থিতি, ট্রাম্পবিরোধী বিক্ষোভে গ্রেফতার ২

রোজখবর ডেস্ক

ইরানকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্রজুড়ে নজিরবিহীন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নীতির বিরুদ্ধে লাখো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। পরিস্থিতি ক্রমেই সহিংস রূপ নিচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

রোববার (২৯ মার্চ) মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বরাতে জানা যায়, লস অ্যাঞ্জেলেস শহরের একটি ফেডারেল ভবন ঘিরে ফেলে হাজারো বিক্ষোভকারী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।

বিক্ষোভকারীদের হামলায় দুইজন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। তাদের সিমেন্ট ব্লক দিয়ে আঘাত করা হয়েছে বলে জানানো হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সরকারি সূত্রে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজার ৩০০টিরও বেশি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন আনুমানিক ৮০ লাখ মানুষ। যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় গণবিক্ষোভ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের অবস্থান এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলছে। এতে করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চাপে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে বিক্ষোভ আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
৬০ বার পড়া হয়েছে