ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফেরিতে ওঠার মুহূর্তেই ট্র্যাজেডি: পদ্মায় ডুবল যাত্রীভর্তি বাস, নিহত ২

নিজস্ব সংবাদ :

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে তলিয়ে গেছে। এতে দুই নারীর মৃত্যু হয়েছে এবং একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়ার ৩নং ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী সৌহার্দ পরিবহনের বাসটি ফেরিতে উঠতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়।

নিহতদের মধ্যে একজন রাজবাড়ীর ভবানীপুর এলাকার রেহেনা বেগম (৬০) এবং অপরজন মর্জিনা বেগম (৫৫)। তবে মর্জিনা বেগমের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। আহত নুসরাত (২৯) নামে এক নারীকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি পেশায় একজন চিকিৎসক।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মারুফ হোসেন জানান, দুর্ঘটনার পর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়।

সৌহার্দ পরিবহনের দৌলতদিয়া ঘাট প্রতিনিধি মনির হোসেন জানান, কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী বাসটিতে প্রায় ৫০-৫২ জন যাত্রী ছিলেন। ফেরিঘাটে পৌঁছানোর পর ১০-১২ জন যাত্রী নেমে যান। এরপর বাকি যাত্রীদের নিয়ে বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করে। বাসে থাকা অধিকাংশ যাত্রী ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
১১ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481