ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদ :

পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবকল্যাণের চেতনায় রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।

রোববার (১৫ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৪টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের সম্মেলন কক্ষ “বর্ণমালা–৫২”-এ আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতের শীর্ষ কর্মকর্তা, চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি। তিনি বলেন, পরিবার পরিকল্পনা কেবল একটি কর্মসূচি নয়—এটি দেশের মানবসম্পদ উন্নয়ন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।

মন্ত্রী আরও বলেন, মাঠপর্যায়ের পরিবার কল্যাণ পরিদর্শিকা ও কর্মীদের নিষ্ঠা ও মানবিক সেবার ফলেই বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অর্জন করেছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক আশরাফী আহমদ, এনডিসি। তিনি বলেন, রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবায় আরও আন্তরিক হতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ও সহকারী পরিচালকবৃন্দ মার্জিয়া হক, এরশাদ আহমেদ নোমানী, শোভন কুমার ঘোষ, শাহ মো. নুর, জহিরুল আলম, শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

চিকিৎসকদের পক্ষ থেকে অংশ নেন পরিবার পরিকল্পনা সরকারি চিকিৎসক সমিতির সভাপতি ডা. নাসির আহমেদ, মহাসচিব ডা. মোফাজ্জল হোসাইন মাহিম, এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি প্রফেসর ডা. হারুনুর রশিদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ অন্যান্য চিকিৎসক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষাংশে দেশের কল্যাণ, জাতির অগ্রগতি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতের উন্নতির জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি পরিবার পরিকল্পনা কর্মসূচিকে আরও কার্যকর, স্বচ্ছ ও মানবকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
৩২ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481