ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বায়ুদূষণে রাজধানী বিপন্ন, রোগীর চাপ বক্ষব্যাধি হাসপাতালে

নিজস্ব সংবাদ :

রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইডিসিএইচ) এ শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বিপজ্জনকভাবে বেড়েছে। হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপ এতটাই বেশি যে অনেককে দাঁড়িয়ে চিকিৎসকের কক্ষের সামনে অপেক্ষা করতে হচ্ছে।

হাসপাতালের পরিচালক অধ্যাপক গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া বলেন, শুষ্ক মৌসুমে বায়ুদূষণ—ধুলাবালি, যানবাহনের ধোঁয়া ও ইটভাটার নির্গমন—শ্বাসতন্ত্রের রোগ বৃদ্ধি করছে। বিশেষ করে অ্যাজমা ও সিওপিডি রোগীদের জন্য ঝুঁকি মারাত্মক।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ঢাকার পিএম২.৫ মাত্রা গত মাসে গড়ে ১৯৩ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার, যা ডব্লিউএইচও’র নিরাপদ সীমার চেয়ে ৩৮ গুণ বেশি। শহরের বিভিন্ন এলাকায় বাতাসের মান ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছেছে।

পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বায়ুদূষণ শুধু ফুসফুসের সমস্যা নয়, এটি দেশের মানুষের গড় আয়ু ৫ বছর পর্যন্ত কমাচ্ছে, যা ধূমপান বা অপুষ্টির চেয়েও বেশি প্রাণঘাতী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:৫৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
২০ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481