ঢাকা ১০:২২ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে রাস্তার সঙ্গে ঘর্ষণ লাগায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। আগুনের কারণে সাময়িকভাবে সড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
৭৬ বার পড়া হয়েছে