ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সক্রিয় হতে বলল সংগঠনটি

রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আহ্বান

রাজধানী প্রতিনিধি | মমতা আক্তার

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে ‘আহলান সাহলান’ জানিয়ে রমজানের পবিত্রতা ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ মুসলিম উম্মাহকে সিয়াম সাধনার এই মাসে তাকওয়া অর্জনের মাধ্যমে নিজেদের জীবনকে পরিশুদ্ধ করার অনুরোধ জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে রমজান মাসের পবিত্রতা রক্ষায় বিশেষ কিছু নির্দেশনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, রমজান মাসের প্রধান আমল হলো রোজা রাখা। তাই রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শন এবং রমজানের মর্যাদা রক্ষায় দিনের বেলা প্রকাশ্যে পানাহার থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে হোটেল-রেস্তোরাঁ মালিকদের এই মাসে দিনের বেলা খাবার পরিবেশনে সংযত থাকার আহ্বান জানানো হয়। রমজান কেবল পানাহার ত্যাগের মাস নয়, বরং আত্মিক শুদ্ধির মাস। বিবৃতিতে বলা হয়, রমজানের পবিত্রতা নষ্ট করে এমন সব ধরনের অশ্লীলতা, বেহায়াপনা এবং অনৈসলামিক কার্যকলাপ থেকে সবাইকে দূরে থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:৫৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
১২০ বার পড়া হয়েছে