ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোটারদের বড় অংশ দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যেই সমর্থন কেন্দ্রীভূত

চাঁদপুর–২ আসনে ৮ প্রার্থীর মধ্যে ৬ জনের জামানত বাজেয়াপ্ত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি | আল আমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর–২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারিয়েছেন। বেসরকারি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল দুই প্রার্থীর মধ্যেই; বাকি প্রার্থীরা ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই উপজেলার মোট ১৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে মতলব উত্তর উপজেলার ৯৮টি কেন্দ্রে বৈধ ভোট পড়েছে ১ লাখ ৪১ হাজার ৬৬০টি এবং মতলব দক্ষিণ উপজেলার ৫৭টি কেন্দ্রে পড়েছে ১ লাখ ৪ হাজার ৬০টি। দুই উপজেলা মিলিয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা দাঁড়ায় ২ লাখ ৪৫ হাজার ৭২০।

মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিসার সুলতানা এলিন জানান, নির্বাচনী বিধিমালা অনুযায়ী মোট প্রদত্ত ভোটের কমপক্ষে ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পেলে প্রার্থীর নিরাপত্তা জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে এ আসনে জামানত রক্ষা করতে ন্যূনতম ৩০ হাজার ৭১৫ ভোট পাওয়া প্রয়োজন ছিল।

ফলাফলে দেখা যায়, বিএনপি প্রার্থী আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন ১ লাখ ৭০ হাজার ৫৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত এলডিপি প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী পেয়েছেন ৫৪ হাজার ৭৩৩ ভোট।

অন্যদিকে জামানত হারানো প্রার্থীরা হলেন জাতীয় পার্টির এমরান হোসেন (১,২৮০ ভোট), বাংলাদেশ লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার (২৬৫ ভোট), ইসলামী আন্দোলনের মানসুর আহমেদ সাকিব (১২,০৫০ ভোট), নাগরিক ঐক্যের এনামুল হক (১৩৮ ভোট), বাংলাদেশ রিপাবলিকান পার্টির ফয়জুন্নুর আখন (৫০২ ভোট) এবং গণঅধিকার পরিষদের গোলাফ হোসেন (৩০৬ ভোট)।

নির্বাচন বিশ্লেষকদের মতে, ভোটের ব্যবধান ও ফলাফলের ধরণ থেকে স্পষ্ট যে এ আসনে ভোটারদের বড় অংশ দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যেই সমর্থন কেন্দ্রীভূত করেছে। ফলে অন্য প্রার্থীরা প্রতিযোগিতায় উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে পারেননি।

মতলব চাঁদপুর থেকে নিউজ দিচ্ছি আল-আমীন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
২৭ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481