ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভেদাভেদের আগে সমতা এবং সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মূল লক্ষ্য—এমন মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা রহমান

রোজ খবর ডেস্ক

বুধবার (৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান এসব কথা বলেন।

নগরবাসী ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের যেমন সমস্যা আছে, আমাদের সবারই সমস্যা আছে। তবে সঠিক পরিকল্পনা থাকলে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব। বিএনপির রাজনীতি পরিকল্পনাভিত্তিক রাজনীতি—যেখানে ভেদাভেদের আগে সমতা এবং সবার জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।

ডা. জুবাইদা রহমান বলেন, “এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়ের সময়। আমরা বিশ্বাস করি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।”

তিনি আরও বলেন, বিএনপি দিতে চায় শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং ন্যায়ভিত্তিক অধিকার। শোষণের আগে অধিকার—এই নীতিতেই দলটি বিশ্বাস করে।

ডা. জুবাইদা রহমান জানান, বিএনপি এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়তে চায় যেখানে নেতার আগে জনতা, আর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে সাধারণ মানুষ। “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”—এই আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজকের উপস্থিতি প্রমাণ করে জনগণ একসঙ্গে আছে। আপনাদের সমস্যাগুলো আমরা আরও শুনবো, জানবো এবং আমাদের সামর্থ্য অনুযায়ী সমাধানে কাজ করবো।

তিনি বলেন, জনগণের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একটি সুন্দর, সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়তেই বিএনপি নিরলসভাবে কাজ করছে।

মতবিনিময় সভায় ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:৩৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
২৯ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481