ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।

ফেসবুক-ইউটিউবে নির্বাচনি প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ

রোজ খবর ডেস্ক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনি প্রচার-প্রচারণা নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

চিঠিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনি প্রচার-প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের অবশ্যই রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বিধিমালার ১৬ নম্বর বিধি অনুযায়ী, কোনো প্রার্থী, তার নির্বাচনি এজেন্ট কিংবা প্রার্থীর পক্ষে অন্য কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রচারণা চালাতে পারবেন। তবে প্রচারণা শুরুর আগেই সংশ্লিষ্ট ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, অ্যাকাউন্ট আইডি, ই-মেইলসহ সব শনাক্তকরণ তথ্য রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে।

এ ছাড়া বিধিমালার ২২(২) ধারায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন বিষয়ক কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন প্রদান, বুস্টিং ও স্পন্সরশিপসহ সব ধরনের ব্যয় নির্বাচনি ব্যয়ের অংশ হিসেবে গণ্য হবে। এসব ব্যয়ের পূর্ণ হিসাব নির্বাচন কমিশনে দাখিল করা বাধ্যতামূলক।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় যে ব্যয় হবে তা প্রার্থীর মোট নির্বাচনি ব্যয়ের সঙ্গে যুক্ত করে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে।

একইসঙ্গে রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে— কোন রাজনৈতিক দল বা প্রার্থী কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে, সে সংক্রান্ত বিস্তারিত তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠাতে হবে।

নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু, স্বচ্ছ ও সমান সুযোগ নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
২৪ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481