ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় এক কিশোরীকে (১৬) ধর্ষণ করে সেই দৃশ্য ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দেবাশীষ মল নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

সাতক্ষীরায় কিশোরী ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে দেবাশীষ মল গ্রেফতার

রোজ খবর ডেস্ক

ভুক্তভোগী কিশোরীর বাবা মালয়েশিয়া প্রবাসী। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত দেবাশীষ মল কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। বাধা দেওয়ার সময় কিশোরীকে কামড়ে আহত করা হয় এবং কৌশলে নি*র্যাতনের ভিডিও ধারণ করা হয়।

পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত একাধিকবার ধ*র্ষণ করে। এ কাজে একই গ্রামের হৃদয় ঘোষসহ আরও কয়েকজন সহযোগিতা করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

কিশোরী বিষয়টি পরিবারকে জানালে সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নিরুপায় হয়ে ভুক্তভোগীর মা গত ২৩ জানুয়ারি সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নি*র্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

মামলার পর কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয় এবং আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়। এরপর মামলার ছায়া তদন্তে নেমে র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা বুধবার রাত ৮টার দিকে অভিযুক্ত দেবাশীষকে গ্রে*ফতার করে।

র‍্যাব জানায়, বুধবার (২৮ জানুয়ারি) রাতে পাটকেলঘাটা থানার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রে*ফতার দেবাশীষ মল সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া গ্রামের ভোলানাথ মলের ছেলে। তিনি স্নাতক পর্যায়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

সূত্র: ঢাকা পোস্ট

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:৪৭:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
৬৩ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481