শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ০১নং ওয়ার্ড উত্তর নাউরী বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে এই প্রচারণা ও মিছিল আয়োজন করা হয়।
মতলব উত্তরে ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়নের ০১নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল
চাঁদপুর-২ আসনের বিএনপি প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দীনের পক্ষে মতলব উত্তর উপজেলার ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়নের ০১নং ওয়ার্ডে প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ০১নং ওয়ার্ড উত্তর নাউরী বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে এই প্রচারণা ও মিছিল আয়োজন করা হয়।
মিছিলটি উত্তর নাউরী কেন্দ্রীয় কবরস্থান থেকে শুরু হয়ে পাঁচআনী চৌরাস্তা বাজারে অবস্থান নেয়। পরে মিছিলটি উত্তর নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমেদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ইমন।
এসময় আরও উপস্থিত ছিলেন ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির দায়িত্বপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সহ-সভাপতি মজিবুর রহমান কিরণ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান সজিব, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম, ০১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল মোল্লা, ০১নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাবুল ভূঁইয়া, ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক তারেক ঢালী, যুবদল নেতা রাসেল সরকার, ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম মিয়াজীসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ এসময় ভোটারদের উদ্দেশে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিজয়ের কোনো বিকল্প নেই।










