ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাতিয়ায় ফেরি উদ্বোধনে উত্তেজনা: বিএনপি–এনসিপি সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০

নিজস্ব সংবাদ :

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উদ্বোধনী অনুষ্ঠানে আসা হাজারো মানুষ দিকবিদিক ছুটতে থাকেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ‘মহানন্দা’ নামের ফেরির উদ্বোধনকে ঘিরে এ ঘটনা ঘটে।

এর আগে একই দিন বিকেলে উপজেলার নলচিরা–চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, চিফ ইঞ্জিনিয়ার এবং বিআইডব্লিউটিসির কমার্শিয়াল ডিরেক্টর উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ফেরি চালু করতে কার অবদান বেশি—এ নিয়ে আলাদা আলাদা স্লোগান দিতে থাকেন বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা। স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে শুরু হয় ধাওয়া–পাল্টা ধাওয়া। পরিস্থিতি আরও ঘোলাটে হলে ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি ডা. জাহেদুল আলম বলেন, ফেরি সার্ভিস চালু হওয়া হাতিয়ার ইতিহাসে একটি মাইলফলক। পারস্পরিক দ্বন্দ্বে জড়ালে এই অর্জনের গুরুত্ব ক্ষুণ্ন হবে বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর সদস্যরাও এলাকায় রয়েছেন। বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
৬০ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481