ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হেরে যাওয়ার আশঙ্কায় তারাই নির্বাচন বিতর্কিত করতে চাইছে: ইশরাক হোসেন

নিজস্ব সংবাদ :

যাদের হেরে যাওয়ার আশঙ্কা রয়েছে, তারাই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন।

শনিবার সকালে পুরান ঢাকার নবাবপুর এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ ছড়ানোর চেষ্টা করছে। তবে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এসব অপচেষ্টা কোনো ফল দেবে না।

তিনি বলেন, যারা হুমকি দিয়ে বা ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী পরিবেশ প্রভাবিত করতে চায়, তাদের কঠোর জবাব দেওয়া হবে।

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তুলে ইশরাক হোসেন বলেন, “যারা মনে করছে তারা এই নির্বাচনে জয়ী হতে পারবে না এবং যাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারাই এখন থেকেই নির্বাচন নিয়ে প্রশ্নবোধক চিহ্ন তৈরি করতে চাচ্ছে।”

তিনি আরও বলেন, “তাদের উদ্দেশ্য হলো, পরবর্তীতে যদি তারা পরাজিত হয়, তাহলে যেন নির্বাচনকে বিতর্কিত করার সুযোগ থাকে।”

এ সময় তিনি ভোটারদের উদ্দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং বলেন, জনগণের রায়ই শেষ কথা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
১৩৯ বার পড়া হয়েছে