ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের পরিবার ফিরিয়ে নিচ্ছে ভারত

নিজস্ব সংবাদ :

নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের সহকারী হাইকমিশন খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে কর্মরত সব কূটনীতিক তাদের দায়িত্বে বহাল রয়েছেন। কেবল নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া কিছু কর্মকর্তা নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরছেন এবং কয়েকজন কর্মকর্তা তাদের পরিবারকে আগেভাগেই পাঠাচ্ছেন।

এদিকে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি ঘিরে বাড়তি সতর্কতা থেকেই এই পদক্ষেপ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্পষ্ট করে জানান, বাংলাদেশে থাকা ভারতীয় হাইকমিশন, সহকারী হাইকমিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তরের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। কনস্যুলার সেবা ও কূটনৈতিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।

বর্তমানে বাংলাদেশে ভারতের প্রধান হাইকমিশন ঢাকায় অবস্থিত। পাশাপাশি খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে রয়েছে সহকারী হাইকমিশন। এসব মিশন থেকেই কেবল পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
৩৯ বার পড়া হয়েছে