ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসসির সাবেক গাড়িচালকের ছেলের কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের জালে ছাত্রলীগ নেতা সিয়াম

নিজস্ব সংবাদ :

পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়ামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় সোয়া তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদক জানায়, সৈয়দ সোহানুর রহমান সিয়াম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। প্রশ্নফাঁস কাণ্ডে নাম জড়িয়ে পড়ার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

এর আগে ২০২৫ সালের ৫ জানুয়ারি দুদক সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে। মামলাগুলোতে প্রায় ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং প্রায় ৪৫ কোটি টাকার অস্বাভাবিক আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়।

দুদকের অনুসন্ধানে উঠে আসে, সরকারি চাকরির আড়ালে ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে পরিবারটি বিপুল সম্পদের মালিক হয়। চলমান মামলার অংশ হিসেবেই আজ সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দুদক বলছে, তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সব সম্পদ ও লেনদেন খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে আরও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
৪৭ বার পড়া হয়েছে