ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়া সরকার ও কুর্দি-নেতৃত্বাধীন এসডিএফের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি

নিজস্ব সংবাদ :

কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে সিরিয়া সরকার ও কুর্দি-নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ)। চুক্তি অনুযায়ী, ইউফ্রেতিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী প্রত্যাহার করবে এবং তাদের একটি অংশ সিরীয় সেনাবাহিনীতে একীভূত হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিন ধরে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী এসডিএফের সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ চলছিল। অবশেষে স্থানীয় সময় রোববার (১৮ জানুয়ারি) দুই পক্ষের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় ইউফ্রেতিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ তাদের বাহিনী প্রত্যাহার করবে। একইসঙ্গে এসডিএফের একটি অংশ সিরিয়ার সামরিক কাঠামোর সঙ্গে একীভূত হবে।

চুক্তিতে আরও বলা হয়েছে, এসডিএফ কেন্দ্রীয় সরকারের অধীনে সামরিক, নিরাপত্তা ও বেসামরিক উচ্চপদে নিয়োগের জন্য তাদের নেতৃত্বের একটি তালিকা প্রস্তাব করবে। এর মাধ্যমে ‘জাতীয় অংশীদারিত্ব’ নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি সীমান্ত ক্রসিং, তেল ও গ্যাসক্ষেত্রসহ সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ সিরিয়া সরকার গ্রহণ করবে। উল্লেখ্য, গত মার্চে এ ধরনের একটি সমঝোতা হলেও তা বাস্তবায়িত হয়নি।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, এই চুক্তির ফলে আল-হাসাকা, দেইর আজ-জোর ও রাক্কা প্রদেশের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ পুরোপুরি সরকারের হাতে চলে আসবে।

এদিকে যুদ্ধবিরতি ও পূর্ণ একীভূতকরণের এই চুক্তিকে স্বাগত জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই সমঝোতা সিরিয়ার ঐক্য, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:৪০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
৬৩ বার পড়া হয়েছে