ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যাঁ ভোটের প্রচারকালে বিএনপির হামলায় জামায়াতের ৭ নেতাকর্মী আহত

নিজস্ব সংবাদ :

বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। হ্যাঁ ভোটের প্রচারকালে বিএনপির নেতাকর্মীদের হামলায় জামায়াতে ইসলামীর অন্তত ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (স্থানীয় সময়) বিকেল সাড়ে ৫টার দিকে ধুনট উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জামায়াতের নেতাকর্মীরা বাজার এলাকায় হ্যাঁ ভোটের প্রচারণা চালানোর সময় হঠাৎ করে বিএনপি সংশ্লিষ্ট নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হন। এতে ঘটনাস্থলে তু*মুল উত্তেজনা সৃষ্টি হয়।

আ*হতদের মধ্যে রয়েছেন এলাঙ্গী ইউনিয়ন জামায়াতের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আইয়ুব আলী (৫০), মাসুদ রানা (৪৯), জিয়াউর রহমান (৪৫), জিয়াউর রহমান ঠান্ডু (৪৩), আবু বক্কার (৪৮), সামিউল (৩০) ও রবিউল ইসলাম (৪৩)। গুরুতর অবস্থায় কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত হামলার বিষয়টি অস্বীকার করে এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী বলেন, “নির্বাচনী প্রচার নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছে। হামলার অভিযোগ সঠিক নয়।”

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে নির্বাচনের আগেই এলাকায় সহিং*সতা আরও বেড়ে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০১:০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
১৫১ বার পড়া হয়েছে