ট্রাম্প একটি ছবি পোস্ট করেন, যেখানে লেখা ছিল: “২০২৬ সালের জানুয়ারিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে আসীন হয়েছেন।”
ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা
যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে রোববার এই ঘোষণা দেন তিনি।
ট্রাম্প একটি ছবি পোস্ট করেন, যেখানে লেখা ছিল:
“২০২৬ সালের জানুয়ারিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে আসীন হয়েছেন।”
এর আগে ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে নিউইয়র্কে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং তারা বর্তমানে ফেডারেল কারাগারে বন্দি আছেন। এই অভিযানে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে।
ভেনেজুয়েলার তেলের সমৃদ্ধ দেশ হওয়ায় ট্রাম্প জানান, মাদুরো ও তার স্ত্রী অপহরণের পর থেকে ভেনেজুয়েলার তেল সম্পদ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্র তেলসম্পদ নিয়ন্ত্রণ করবে এবং দেশটির সরকারের সংস্কারেও সক্রিয় ভূমিকা রাখবে।
এরপর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেন। দেশটির সেনাবাহিনীও তাকে সমর্থন জানায়। ডেলসি দায়িত্ব নেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দেন। ঠিক সেই সময় ট্রাম্প নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।




















