রাজধানী, 10 জানুয়ারি: সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন তার চার বছর পূর্তি উপলক্ষে আয়োজন করেছে ‘সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা’ অনুষ্ঠান। সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৭ জন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।
ইরফান উদ্দিন ইরো পেলেন সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা ২০২৬
সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন থেকে ‘সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা’ পেলেন ইরফান উদ্দিন ইরো
রাজধানী, ১0 জানুয়ারি: সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন তার চার বছর পূর্তি উপলক্ষে আয়োজন করেছে ‘সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা’ অনুষ্ঠান। সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৭ জন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।
এবার সাংবাদিকতা ও সমাজসেবায় অবদানের জন্য এশিয়ান টিভির সাংবাদিক ইরফান উদ্দিন এই সম্মাননা পান। এই উপলক্ষে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, “আলহামদুলিল্লাহ, ৩য় বারের মতো সাংবাদিকতা ও সমাজসেবায় এওয়ার্ড পেলাম। যদিও এওয়ার্ডের প্রতি আমার বিন্দু পরিমাণ আগ্রহ নেই, তবু মনোনীত করে সম্মান দেখানো হলে তা অসম্মান করার মতো হয়ে যায় না। কোনো প্রস্তুতি ছাড়া, কাজের মাঠ থেকে কাজের ফাঁকে এওয়ার্ড নিয়ে চলে আসি। এই পুরুস্কার আমি আমার পরিবার ও সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য উৎসর্গ করছি। অশেষ কৃতজ্ঞতা সকলের প্রতি।”
অনুষ্ঠানটি শনিবার বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন অভিনেতা সৈয়দ শুভ্র। অনুষ্ঠানটি আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনায় সমাপ্ত হয়।

















