ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে জাহাজ থেকে পাইপ ফেটে সড়কে সয়াবিন তেল

রোজ খবর ডেস্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুরে জাহাজ থেকে ভোজ্যতেল খালাসের (আনলোড) সময় পাইপ ফেটে সড়কে তেল ছড়িয়ে পড়েছে। এতে একদিকে যেমন যান চলাচলে বিঘ্ন ঘটে, অন্যদিকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে উৎসুক জনতার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কাঁচপুর ব্রিজের নিচে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচপুর এলাকায় নোঙর করা একটি জাহাজ থেকে পাইপের মাধ্যমে টিকে গ্রুপের সয়াবিন তেল খালাস করা হচ্ছিল। হঠাৎ পাইপ ফেটে গেলে বিপুল পরিমাণ তেল সড়কে ছড়িয়ে পড়ে। এতে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হয়।

একপর্যায়ে রাস্তায় জমে থাকা তেল সংগ্রহ করতে বালতি ও ড্রামসহ বিভিন্ন পাত্র নিয়ে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হলে দ্রুত তেল সরবরাহের লাইনটি বন্ধ করে দেওয়া হয়।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ বলেন, আমরা গিয়ে তেমন কিছু পাইনি। মূলত এটা নিয়ে হাইওয়ে পুলিশ কাজ করেছে।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জাগো নিউজকে জানান, টিকে গ্রুপের পুষ্টি তেলের পাইপ ফেটে পড়ে গিয়েছিল। খুব বেশি পড়েনি। তবে ঘটনাস্থল উপস্থিত উৎসুক জনতা পড়ে থাকা তেল সংগ্রহ করে। আমরা গিয়ে পাইনি।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মিজানুর রহমান জানান, আমরা পুলিশ পাঠিয়েছিলাম কিন্তু কাউকে পাওয়া যায়নি। এটা নিয়ে হাইওয়ে পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, ‘ভোজ্যতেল হওয়ায় বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড বা ঝুঁকির আশঙ্কা নেই। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, সেজন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।’

ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়ক পরিষ্কার করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে কাজ শুরু করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:৩২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
৫৯ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481