ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বড় হলদিয়া বোরহানুল উলুম হাফিজিয়া মাদরাসা

মতলবের বড় হলদিয়ায় ২০তম আজিমুশ্‌শান মাহফিল অনুষ্ঠিত

আল -আমিন, (মতলব) চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরে ফরাজীকান্দি ইউনিয়নে বড় হলদিয়া বোরহানুল উলুম হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে আশেকে রাসূল, মাসুকে এলাহী, পীরে কামেল আল্লামা শাহ্ সূফী হযরত মুহাম্মদ ফরীদুদ্দীন আত্তার (রহ.) কেবলার স্মরণে দুই দিনব্যাপী ২০তম আজিমুশ্‌শান ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ জানুয়ারি মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত এ ধর্মীয় আয়োজন চলে।
মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাজ্ঞ আলেমে দ্বীন, পীর-মাশায়েখ ও বুজুর্গ ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কোরআন-হাদিসের আলোকে সাধারণ মুসলমানদের জন্য দিকনির্দেশনামূলক ও হৃদয়স্পর্শী বয়ান প্রদান করেন। তাঁদের আলোচনায় দ্বীনি জীবনব্যবস্থা, আত্মশুদ্ধি, নৈতিকতা ও আল্লাহর নৈকট্য লাভের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।
মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয় এক ধর্মীয় ও ঈমানি আবহ। দূর-দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা পায়ে হেঁটে, সাইকেল ও বিভিন্ন যানবাহনে করে মাহফিলে অংশগ্রহণ করেন। অনেকেই সারারাত জেগে গভীর আগ্রহের সঙ্গে ওয়াজ ও কোরআন-হাদিসের আলোচনা শোনেন। পর্দার আড়ালে থাকা মা-বোনেরাও নিজ নিজ বাসা কিংবা আত্মীয়স্বজনের বাড়িতে থেকে মাহফিলের বয়ান শ্রবণ করেন।
মাহফিলে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ এবং ধর্মীয় আয়োজনের প্রতি গভীরভাবে অনুরাগী।
মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন মো. ফখরুল ইসলাম সরকারসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে জামাল সিকদার, কামাল সিকদার, সফিক মেম্বার, শরিফ প্রধান, শাহিন, রোবেল, বাবর, রনি সিকদার সহ সদস্যরা। শেষ দিনে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়, যেখানে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:২২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
১৮৫ বার পড়া হয়েছে