ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসবেন বলে নিশ্চিত করেছে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন।

মঙ্গলবার দুপুরে পাকিস্তান হাইকমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতেই ইসহাক দারের এই সফর।

অন্যদিকে, ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, জানাজা উপলক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও ঢাকায় আসছেন। তাঁর সফরসূচি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
২৩৫ বার পড়া হয়েছে