ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় অভিনব কায়দায় গ্যারেজে দুর্ধর্ষ চুরি

নিজস্ব সংবাদ :

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ইলেকট্রিক্যাল গ্যারেজে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অভিনব কায়দায় বিশেষ পদার্থ ব্যবহার করে গ্যারেজের তালা ভেঙ্গে প্রায় দশ লক্ষ টাকার মূল্যবান মালামাল চোরের দল নিয়ে যায়। ভুক্তভোগী অভিযোগ দায়ের করা হয়েছে রাঙ্গুনিয়া থানায়।

গতকাল শনিবার (২৫ জানুয়ারি) ভোরে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের পূর্ব নতুনপাড়া এলাকায় আব্দুল সবুর বাচ্চু মিস্ত্রীর ইলেকট্রিক্যাল গ্যারেজে এ ঘটনা ঘটে।

আব্দুল সবুর বাচ্চু মিস্ত্রী বলেন, আমার গেরেজের তালা ভেঙ্গে বাস, ট্রাক, জীপ ও মাইক্রো সহ বিভিন্ন পরিবহনের নতুন ও পুরাতন মূল্যবান যন্ত্রাংশ এবং অন্যান্য মালামাল লুট করা হয়। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

চুরির বিষয়ে জানতে চাইলে, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মুবিন বিন সোলাইমান
রাঙ্গুনিয়া প্রতিনিধি
01690072488

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
৮২ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481