ঢাকা ০৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয়বারের মতো প্রাথ মিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার

নিজস্ব সংবাদ :

আমিনুল ইসলাম আল আমিন :-
রোজ খবর ,চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ১০০ নং চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সাংবাদিক শামসুজ্জামান ডলার।

উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরকালিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন ১৯২১ সালে প্রতিষ্ঠিত প্রাচীনতম এ বিদ্যালয় পরিচালনা কমিটিতে সর্বশেষ ২০২৬ সালে সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি মনোনীত করা হয়।

এর আগে সাংবাদিক শামসুজ্জামান ডলার ২০০৮ ও ২০২৩ সালে একই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় ধরে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে তিনি সম্পৃক্ত রয়েছেন।

সাংবাদিকতার পাশাপাশি শামসুজ্জামান ডলার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করছেন। তিনি দৈনিক ইত্তেফাকের মতলব উত্তর প্রতিনিধি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, উপজেলা মানবাধিকার কমিশন মতলব উত্তর উপজেলার সভাপতি, উত্তর রামপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

এছাড়া তিনি ঐতিহ্যবাহী নেদায়ে ইসলাম পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার দীর্ঘদিনের সহ-সাধারণ সম্পাদক, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের দীর্ঘদিনের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা শিল্পকলা একাডেমি পরিচালনা কমিটির দীর্ঘদিনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গেও তিনি সম্পৃক্ত রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে