ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার প্রতিনিধিরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চাঁদপুর-২ আসন থেকে এলডিপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়া’র মনোনয়নপত্র সংগ্রহ

রোজ খবর ডেস্ক

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর মনোনীত প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়া’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মো. মহন বেপারী এবং ছেংগারচর পৌর গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া।
মনোনয়ন সংগ্রহের পর গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মো. মহন বেপারী বলেন, বিল্লাল হোসেন মিয়া আমাদের দলের একজন অভিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি নির্বাচিত হলে মতলব উত্তর ও দক্ষিণের উন্নয়ন ত্বরান্বিত হবে। এই মনোনয়নপত্র সংগ্রহই নির্বাচনী প্রচারণার প্রথম ধাপ, আমরা বিজয়ে আশাবাদী।
স্থানীয় এলডিপি ও গনতান্ত্রিক যুবদলের নেতারা মনে করছেন, দীর্ঘদিন ধরে মাঠে থাকা এই রাজনীতিবিদের নেতৃত্বে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি হবে এবং তৃণমূলে দলের অবস্থান আরও শক্তিশালী হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১১০ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481