ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

রোজখবর ডেস্ক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী।

রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী দাপ্তরিক তথ্য গণমাধ্যমে প্রচার ও উপস্থাপনের ক্ষেত্রে তারা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

মাহদী আমিন বর্তমানে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি অতীতে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং তারেক রহমান-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

অন্যদিকে ছালেহ শিবলী দীর্ঘদিন সাংবাদিকতা ও কূটনৈতিক দায়িত্ব পালনের অভিজ্ঞতাসম্পন্ন। তিনি ইউএনবি, মানবজমিন, চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:৩২:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
১৬ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481