ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন ক্লাস চালুর ভাবনা, সিদ্ধান্ত আসছে শিগগির

রোজখবর ডেস্ক

জ্বালানি সংকট মোকাবিলায় দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। বিষয়টি নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষা খাতে বিকল্প পদ্ধতি হিসেবে অনলাইন ক্লাস চালুর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

তিনি জানান, বিশেষ করে দেশের মহানগর এলাকাগুলোতে অনলাইন ক্লাস কার্যকরভাবে চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর বিষয়েও চিন্তাভাবনা করছে সরকার, যাতে শিক্ষার্থীদের পাঠঘাটতি কমানো যায়।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় কিছু কাঠামোগত সমস্যা রয়েছে। বিশেষ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বছরের শেষ দিকে পাঠদান শেষ করলেও পরীক্ষা পরবর্তী বছরে অনুষ্ঠিত হওয়ায় একটি বড় সময় অপচয় হয়।

তিনি জানান, এসব সমস্যা সমাধান এবং সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতেই নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। মন্ত্রিসভার অনুমোদন পেলে দ্রুতই এ বিষয়ে কার্যক্রম শুরু করা হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, অনলাইন ও সশরীরে ক্লাসের সমন্বিত পদ্ধতি চালু হলে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে শিক্ষার ধারাবাহিকতাও বজায় রাখা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
৬৩ বার পড়া হয়েছে